অনুবাদ কত প্রকার?
ব্যাখ্যা দেখুন
অনুবাদ মূলত দুই ধরনের। আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ।
আক্ষরিক অনুবাদ হলো মূল ভাষার শব্দের পরিবর্তে যে ভাষায় অনুবাদ করা হবে, সেই ভাষার সরাসরি প্রতিশব্দ বসিয়ে অনুবাদ করা। এক্ষেত্রে মূল ভাষার রূপ, লিখন শৈলী ও বাক্যের কাঠামো কঠোরভাবে অনুসরণ করা হয়। এই ধরনের অনুবাদ সাধারণত আইনি, প্রযুক্তিগত, বা বৈজ্ঞানিক নথিতে সঠিকতার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের অনুবাদের সীমাবদ্ধতা হলো, অনেক সময় অনুবাদটি যান্ত্রিক, কঠিন ও অস্বাভাবিক শোনাতে পারে।
আর ভাবানুবাদ হলো মূল ভাষার প্রতিটি শব্দ না ধরে, পুরো বাক্যের বা অনুচ্ছেদের মূল অর্থ বা ভাব বজায় রেখে নিজস্ব ভাষায় অনুবাদ করা। এটি তুলনামূলকভাবে সাবলীল, প্রাঞ্জল এবং অনুদিত ভাষার সংস্কৃতি অনুযায়ী হয়। এই ধরনের অনুবাদ সাধারণত সাহিত্য, কবিতা বা যেকোনো সুখপাঠ্য রচনার ক্ষেত্রে উত্তম। এই প্রকারের অনুবাদের সুবিধা হলো, মূল ভাব অক্ষুণ্ণ রেখেও পাঠককে সহজবোধ্যতা প্রদান করা যায়।
খুব ছোট্ট একটা উদাহরণ দিলে দুই প্রকার অনুবাদের পার্থক্য বুঝতে সুবিধা হবে।
English: "It is raining cats and dogs."
আক্ষরিক অনুবাদ: "এটা বিড়াল এবং কুকুর বৃষ্টি হচ্ছে।" (অর্থহীন বাক্য)
ভাবানুবাদ: "মুষলধারে বৃষ্টি হচ্ছে।" (মূলভাব বজায় থাকে, বাক্য সাবলীল, অর্থবোধক ও সুন্দর হয়।)