বাংলা
ব্যাকরণ কাঠামো
৪টি বিকল্প
‘অপমান’ শব্দের ‘ অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক
বিপরীত
সঠিক উত্তর
খ
নিকৃষ্ট
গ
বিকৃত
ঘ
অভাব
ব্যাখ্যা
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। ‘পরিচালক’ শব্দের ‘পরি অংশ একটি উপসর্গ। – নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। অপমান শব্দটির ‘অপ’ উপসর্গটি তৎসম উপসর্গের উদাহরণ- অপ: বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। বিকৃত অর্থে = অপমৃত্যু। উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)