১
অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?
সাধারন বিজ্ঞান
ক
ভূ-কেন্দ্রে
খ
মাটির নিচে
গ
ভূপৃষ্ঠে
সঠিক উত্তর
ঘ
পাহাড়ের উপরে
ব্যাখ্যা দেখুন
অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে। ভূ-কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান প্রায় শূন্য হয়, কারণ সেখানে বস্তুর উপর অভিকর্ষ বলের প্রভাব চারদিক থেকে সমানভাবে কাজ করে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে বা নিচে যাওয়া যায়, অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে।