১
উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী?
ভূগোল
ক
বসফরাস প্রণালী
খ
পক প্রণালী
গ
জিব্রাল্টার প্রণালী
ঘ
বেরিং প্রণালী
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী। আর এটি চুকচি সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে। অন্যদিকে, জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে এবং উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। ফ্লোরিডা প্রণালী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে।