১
একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো?
গণিত
পাটীগণিত
ক
৮৫.৫
সঠিক উত্তর
খ
৮০.৫
গ
৭৬.৫
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
বইটির আসল মূল্য = ১০০ টাকা প্রথমবার মূল্য হ্রাস করা হলো ১০% মূল্য হ্রাসের পরিমাণ = ১০০-এর ১০% = ১০০ × (১০)/(১০০) = ১০ টাকা মূল্য হ্রাসের পর বইটির নতুন মূল্য = ১০০−১০= ৯০ টাকা তিন মাস পর, নতুন মূল্য ৯০ টাকার উপর আরও ৫% ছাড় দেওয়া হলো। ছাড়ের পরিমাণ = ৯০ এর ৫% = ৯০ × (৫)/(১০০) = ৯০ × (১)/(২০) = ৪.৫ টাকা। ছাড়ের পর বিক্রয় মূল্য = ৯০ − ৪.৫ = ৮৫.৫ টাকা। সুতরাং, বইটি ৮৫.৫ টাকায় বিক্রি হয়েছিল।