১
একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত?
গণিত
জ্যামিতি
ক
২০০ মিটার
খ
৩০০ মিটার
গ
৪০০ মিটার
সঠিক উত্তর
ঘ
৫০০ মিটার
ব্যাখ্যা দেখুন
বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে ১ হেক্টর। আমরা জানি , ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার। সুতরাং বর্গাকৃতি বাগানটির ক্ষেত্রফল = ১০,০০০ বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর বাহুর দৈর্ঘ্যের বর্গ হয় । তাই বাহু যদি a হয় তাহলে বাগানের ক্ষেত্রফল a² = ১০,০০০ সুতরাং বাহুর দৈর্ঘ্য a = √(১০,০০০) = ১০০ মিটার এবার বাগানের পরিসীমা = ৪ × বাহুর দৈর্ঘ্য = ৪ × ১০০ মিটার = ৪০০ মিটার সুতরাং, বাগানটির পরিসীমা হলো ৪০০ মিটার।