১
এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব ?
গণিত
পাটীগণিত
ক
৩ প্রকারে
খ
৪ প্রকারে
গ
৬ প্রকারে
ঘ
৫ প্রকারে
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
৫১০ টাকা দুই নোটের মাধ্যমে প্রদান করতে হবে। এক্ষেত্রে, ৫০ টাকার নোট ২, ৪, ৬ বা ৮টি নিতে পারবে না। কারণ অবশিষ্ট ১০ টাকাকে ২০ টাকার নোটের মাধ্যমে প্রদান করা যায় না। তাই বিজোড় সংখ্যক চিন্তা করতে হবে। যেমন ১ টা ৫০ নিলে বাকি থাকবে ৪৬০ যা ২০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, এবং শুধু তাই নয় ৩,৫,৭,৯ এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, মানে ২০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে।এরপর ১১ টা নিলে ৫১০ এর বেশি হয়ে যায়, যেহেতু এখানে কোন সংখ্যা কতবার তার প্রয়োজন নেই, সুতরাং ৫০ কে বিজোড় ভাবে কতবার নেওয়া যাচ্ছে সেটা হিসাব করলেই হয়ে যাবে। সুতরাং ১,৩,৫,৭,৯ অর্থাৎ ৫ বার সাজানো যাবে,। এখানে ২০ কতবার নেওয়া যাচ্ছে সেটা হিসাব করেও বের করা যাবে, কিন্ত ২০ এর হিসাবের চেয়ে ৫০ এর হিসাব করাটা সহজ, তাই ৫০ দিয়ে হিসাব করলেই হলো । মোট 5 ভাবে করা যায়... সুবিধার জন্য নিচে উপায় গুলো দেখানো হয়েছে… 1-(23×20)+(1×50)=510 2-(18×20)+(3×50)=510 3-(13×20)+(5×50)=510 4-(8×20)+(7×50)=510 5-(3×20)+(9×50)=510