১
কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
বাংলা
বাংলা সাহিত্য
ক
ব্রজবুলি
সঠিক উত্তর
খ
বাংলা
গ
সংস্কৃত
ঘ
হিন্দি
ব্যাখ্যা দেখুন
কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০ খ্রি.) এর উদ্ভাবক। তিনি মৈথিলি ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন। বাংলা ছাড়া আসাম ও ওড়িশাতেও ব্রজবুলির বেশ চর্চা হয়েছে। বাংলাদেশে প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। তিনি সম্ভবত গৌড়ের শাসক হোসেন শাহের রাজত্বকালের কবি ছিলেন। সুকুমার সেন তাঁর 'বাংলা সাহিত্যের ইতিহাস' (১ম খণ্ড) গ্রন্থের ২০৯নং পৃষ্ঠায় জানিয়েছেন যে, যশোরাজ খান শ্রীখণ্ড নিবাসী বৈদ্যজাতীয় ব্যক্তি ছিলেন।