১
কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে ‘hidden cost’ বহন করে তার উৎকৃষ্ট উদাহরণ?
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
ক
কর আদায়ের হার বৃদ্ধি
খ
মেধা পাচার
সঠিক উত্তর
গ
অবকাঠামো সম্প্রসারণ
ঘ
রপ্তানি আয় বৃদ্ধি
ব্যাখ্যা দেখুন
সুশাসনের অভাবে সমাজে দুর্নীতি ও স্বজনপ্রীতি বাড়লে দক্ষ ও মেধাবী নাগরিকরা উন্নত জীবনের আশায় দেশত্যাগ করে, যাকে মেধা পাচার বা Brain drain বলা হয়। এটি একটি অদৃশ্য বা ‘Hidden cost’ যা জাতিকে দীর্ঘমেয়াদে মেধাশূন্য করে ফেলে।