গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?
ক
২৫ দিন
সঠিক উত্তর
খ
২৪ দিন
গ
২০ দিন
ঘ
২২ দিন
ব্যাখ্যা
১০ জন লোকের চলে ৩০ দিন ১ জন লোকের চলে ৩০ × ১০ = ৩০০ দিন ( ১০ + ২) বা ১২ জন লোকের চলে = ৩০০ ÷ ১২ = ২৫ দিন