গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত ?
ক
১১ বছর
খ
৯ বছর
গ
১০ বছর
সঠিক উত্তর
ঘ
৮ বছর
ব্যাখ্যা
১ম ক্ষেত্রে, ২০ জনের মোট বয়স (১২×২০) = ২৪০ বছর ২য় ক্ষেত্রে, ৪ জন যুক্ত হওয়ায় ২৪ জনের গড় বয়স দাড়ায় (১১ বছর ৮ মাস×২৪) = ২৮০ বছর এখন, ঐ যুক্ত হওয়া ৪ জনের মোট বয়স (২৮০ - ২৪০) = ৪০ বছর তাদের গড় বয়স (৪০÷৪) = ১০ বছর