১
কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাস করেছে। কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
গণিত
পাটীগণিত
ক
400 জন
সঠিক উত্তর
খ
450 জন
গ
500 জন
ঘ
560 জন
ব্যাখ্যা দেখুন
শুধু বাংলায় ফেল করেন = (১০০ - ৭০ - ১০) = ২০% শুধু গণিতে ফেল করেন = (১০০ - ৮০ - ১০) = ১০% মোট ফেল করেন = ( ২০ + ১০ + ১০)% = ৪০% উভয় বিষয়ে পাস করেন = (১০০ - ৪০%) = ৬০% উভয় বিষয়ে ৬০ জন পাস করলে মোট পরিক্ষার্থী = ১০০জন ১ জন পাস করলে = ১০০/৬০ জন ২৪০ জন পাস করলে = ১০০ × ২৪০/৬০ = ৪০০জন