১
কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে ?
সাধারন বিজ্ঞান
ক
ফার্ন
খ
ফণিমনসা
সঠিক উত্তর
গ
আদা
ঘ
পাথরকুচি
ব্যাখ্যা দেখুন
ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। এই রূপান্তরিত কাণ্ডকে পর্ণকাণ্ড (Phylloclade) বলা হয়। ফণিমনসা মরুভূমির উদ্ভিদ হওয়ায় এর পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে যা বাষ্পীভবনের হার কমাতে সাহায্য করে। সবুজ, রসালো কাণ্ড সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, যা পাতার প্রধান কাজ।