কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?

কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?

বাংলা গানের রচয়িতা ও সুরকার
রবীন্দ্র সংগীত
নজরুল সংগীত
ভাটিয়ালি গান
বাউল গান সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাউল সংগীত বা বাউল গান হলো অধ্যাত্মবাদের চেতনাস্নাত লোকসংগীতের এক বিশেষ ধারা যা হিন্দু শাস্ত্রের ভক্তিবাদ ও একই সাথে সুফি সংগীত দ্বারা প্রভাবিত। বাউল গানের স্রষ্টা হলেন লালন শাহ (১৭৭৪-১৮৯০)। বাউল গানের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও সংগীত-মাধুর্য অধুনা বিশ্ববাসীর মন জয় করেছে। মানবতার ইতিহাসে এই বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০০৫ সালে একে 'Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity' হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাসংক্রান্ত Intergovernmental Committee-র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে 'Intangible Cultural Heritage of Humanity' হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725