১
কোন বানানটি শুদ্ধ?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
মুলো
খ
মুলা
সঠিক উত্তর
গ
ধুলি
ঘ
ধুলো
ব্যাখ্যা দেখুন
শুদ্ধ বানান হলো— মুলা। বিশ শতকের সূচনায় কলকাতায় শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিত পায়। বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় 'প্রমিত রীতি'। এই প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়। যেমন— 'ধুলো, তুলো, মুলো, পুজো, সবচে' ইত্যাদি না লিখে 'ধুলা, তুলা, মুলা, পুজা, সবচেয়ে' ইত্যাদি লেখা উচিত।