১
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
হরপ্রসাদ শাস্ত্রী
খ
সুকুমার সেন
গ
মুহম্মদ শহীদুল্লাহ
ঘ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটি প্রথম প্রমাণ করেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Origin and Development of the Bengali Language' (১৯২৬) -এ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে বৈজ্ঞানিক যুক্তিসহ চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক তুলে ধরেন এবং প্রমাণ করেন এটি বাংলা ভাষারই আদি নিদর্শন।