১
নিচের কোনটি যৌগিক বাক্য?
বাংলা
বাংলা ভাষা (ব্যাকরণ)
ক
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
খ
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
গ
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ঘ
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং, আর, কিন্তু, তবে, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। উল্লেখ্য, যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। ∴ 'ছেলেটি চঞ্চল তবে মেধাবী' বাক্যটি একটি যৌগিক বাক্য।