নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ব্যাখ্যা দেখুন
সাঁওতাল বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
সাঁওতালরা বাংলাদেশের অন্য অনেক নৃগোষ্ঠীর মতো মঙ্গোলীয় গোত্রের নয়। তারা সাঁওতালী ভাষায় কথা বলে, যা অস্ট্রো-এশীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। তাদের মধ্যম গড়নের শরীর, গাঢ় ত্বক, চ্যাপ্টা নাক, পুরু ঠোঁট এবং কোঁকড়ানো চুল তাদের অস্ট্রেলীয় নৃতাত্ত্বিক উৎস নির্দেশ করে। ধারণা করা হয়, এই গোষ্ঠীর মানুষ দ্রাবিড়দেরও আগে অস্ট্রেলিয়া এবং সন্নিহিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল।
সাঁওতালরা প্রধানত দিনাজপুর ও রংপুর অঞ্চলে বাস করে। দিনাজপুর জেলার বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী, চিরিরবন্দর ও কাহারোল এবং রংপুর জেলার পীরগঞ্জে তাদের বসবাস বেশি। এছাড়া রাজশাহী ও বগুড়া অঞ্চলেও কিছু সংখ্যক সাঁওতাল রয়েছে। প্রাচীনকাল থেকেই সাঁওতালরা এদেশে বসবাস করে আসছে।
মনে রাখুন: শুধু গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক; বাকি সব উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।