১
নিচে প্রতিটি গুচ্ছে তিনটি করে সরলরেখার দৈর্ঘ্য দেয়া আছে। কোন গুচ্ছের সরলরেখাগুলোকে দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় ?
গণিত
জ্যামিতি
ক
৭, ৬, ১১ সে.মি.
খ
৩, ৮, ৮ সে.মি.
গ
১৪, ১২, ২৮ সে. মি.
সঠিক উত্তর
ঘ
২০, ৮, ১৩ সে. মি.
ব্যাখ্যা দেখুন
আমরা জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। অপশন (ক), (খ) ও (ঘ)-এর ক্ষেত্রে যে কোনো দুইটি সরলরেখার দৈর্ঘ্যের যোগফল তৃতীয় সরলরেখার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। সুতরাং এই সরল রেখাগুলো দ্বারা ত্রিভুজ অংকন করা সম্ভব। কিন্তু অপশন (গ)-এর ক্ষেত্রে প্রথম দুটি সরল রেখার দৈর্ঘ্যের যোগফল (১৪ + ১২) সেমি বা ২৬ সেমি যা তৃতীয় সরল রেখার দৈর্ঘ্য ২৮ সেমি অপেক্ষা বৃহত্তর নয়। সুতরাং এই সরলরেখাগুলো দ্বারা কোনো ত্রিভুজ অংকন সম্ভব নয়।