১
'পদ্মাবতী' কাব্য রচনা করেন-
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
ভারতচন্দ্র
খ
আলাওল
সঠিক উত্তর
গ
সৈয়দ হামজা
ঘ
আব্দুল হাকিম
ব্যাখ্যা দেখুন
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কাবা রচনা করেন। তার রচিত কাব্যগ্রন্থ পদ্মাবতী, সয়ফুলমুলক বদিউজ্জামাল, হপ্ত পয়কর, সিকান্দরনামা ও তোহফা বা তত্ত্বোপদেশ। এছাড়া কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী'র উত্তরাংশ রচনা করেন। পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যের ভাবানুবাদ। দুই খণ্ডে রচিত এ কাব্যে পদ্মাবতী ও রত্নসেনের প্রণয় আলোচনা করা হয়েছে। হীরামণি পাখির দূরদর্শিতার কথা উল্লেখ আছে। পদ্মাবতীর সৌন্দর্যকে কেন্দ্র করে যুদ্ধ ও পদ্মাবতীর সহমরণত্ব উল্লেখ করা হয়েছে।