১
প্রত্যায়ন বায়ু উত্তর গোলার্ধে — দিক থেকে — দিকে প্রবাহিত হয়।
ভূগোল
ক
পূর্ব, পশ্চিম
খ
দক্ষিণ-পশ্চিম, উত্তর-পূর্ব
সঠিক উত্তর
গ
উত্তর, দক্ষিণ
ঘ
উত্তর, পশ্চিম
ব্যাখ্যা দেখুন
উত্তর গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত প্রত্যায়ন বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে ফেরেলের সূত্রানুসারে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বায়ুকে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুও বলা হয়।