সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
৪টি বিকল্প
প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে ?
ক
১৯০৪
খ
১৯১৪
সঠিক উত্তর
গ
১৯১৩
ঘ
১৯১৫
ব্যাখ্যা
`প্রথম বিশ্বযুদ্ধ' যা গ্রেট ওয়ান হিসেবেও পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয়। যা পরবর্তীতে ১১ নভেম্বর ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল। সেই যুদ্ধে ৬০ মিলিয়ন ইউরোপীয় সহ আরো ৭০ মিলিয়ন সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়। ইতিহাসে সংগঠিত হওয়া সবচেয়ে বড় সংগাতের মদ্ধ্যে এটি অন্যতম। প্রথম বিশ্বযুদ্ধে যে পরিমান অর্থ ব্যয় হয়েছিল তা আজ পর্যন্ত যেকোনো যুদ্ধের যুদ্ধব্যয় থেকে বেশি। টাকার পরিমানে যা ছিল প্রায় ১৮৬ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ ও ১৫১ বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষভাবে। আর এই প্রথম বিশ্বযুদ্ধে আহত হয় প্রায় ১ কোটি সৈন্য এবং ২ কোটি ১০ লক্ষ্য সাধারন মানুষ। আর নিহতের সংখ্যাও ছিল ভয়াবহ। যা সংখ্যায় প্রায় ৯০ লক্ষ যোদ্ধা আর ৫০ লক্ষ নিরিহ মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ৪টি সম্রাজ্যের পতন ঘটে আর অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা অধিকাংশ আরব এলাকা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের অধীনে চলে যায়।