প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
১
বাংলা
বাংলা সাহিত্য
ক
রাজা রামমোহন রায়
খ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর
গ
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা ভাষা ও সাহিত্যের বিবর্তনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১)। বাংলা গদ্যের ইতিহাসে সাহিত্যিক গদ্যের সূত্রপাত বিদ্যাসাগরের হাতেই হয়েছে। বিদ্যাসাগর বাংলা সাধুভাষার গদ্যরীতিকে পূর্ণাঙ্গ রূপ দান করেন। জড়তা ও দুর্বলতা থেকে মুক্ত হয়ে সাহিত্যের ভাষা হিসেবে বাংলা গদ্য প্রথমবারের মতো তার প্রথম মুদ্রিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)-তে প্রকাশ পায়। তার প্রদর্শিত পথ অনুসরণ করে পরবর্তীকালে সাহিত্যিক গদ্য বিচিত্র রূপে ক্রমপরিণতির পর্যায়ে উন্নীত হয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, 'বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম শিল্পী এবং তাঁহার প্রধান কীর্তি বঙ্গভাষা'। অন্যদিকে, বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় (১৭৭৪-১৮৩৩)। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত এবং সর্বাধিক ৫টি বইয়ের রচয়িতা ছিলেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা।
🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন