১
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে—
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
ক
সমাজে বসবাসের মাধ্যমে
খ
বিদ্যালয়ে
গ
পরিবারে
সঠিক উত্তর
ঘ
রাষ্ট্রের মাধ্যমে
ব্যাখ্যা দেখুন
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। মূল্যবোধের প্রধানতম প্রাতিষ্ঠানিক উৎস শিক্ষালয় এবং মূল্যবোধ শিক্ষার প্রধানতম লক্ষ্য, সামাজিক অবক্ষয় রোধ করা। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, দানশীলতা, শ্রমের মর্যাদা, সহমর্মিতা এগুলো সামাজিক মূল্যবোধ।