১
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
বাংলা
ব্যাকরণ কাঠামো
ক
জনশ্রুতি
খ
অনমনীয়
সঠিক উত্তর
গ
খাসমহল
ঘ
তপোবন
ব্যাখ্যা দেখুন
• বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: – দশ আনন যার – দশানন। [এখানে ‘দশ’ বা ‘আনন’ (অর্থাৎ মুখ) পদের অর্থ বোঝানো হয়নি। লঙ্কার রাজা রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন, এখানে মূলত ‘দশ আনন যার’ বলতে লঙ্কার রাজা রাবণকে বোঝানো হয়েছে।] এরূপকিছু উদাহরণ হলো: • জনের মুখ হতে শ্রুত যা – জনশ্রুতি। • দশহজ পরিমাণ যার – দশগজি। • ধর্মে বুদ্ধি যার – ধর্মবুদ্ধি। • নীল কণ্ঠ যার – নীলকণ্ঠ। • চার পদ আছে যার – চতুষ্পদী। অন্যদিকে, • ব্যাসবাক্য অনুসারে ‘অনমনীয়’ শব্দটি নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়। যেমন: – নয় নমনীয় যা – অনমনীয় (নঞ্ বহুব্রীহি সমাস)। – নয় নমনীয় – অনমনীয় (নঞ্ তৎপুরুষ) সমাস। • খাস যে মহল – খাসমহল; কর্মধারয় সমাস। • তপের নিমিত্ত বন – তপোবন; এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। • ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে ‘জনশ্রুতি’। সুতরাং সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন ‘ক’ জনশ্রুতি। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।