সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
৪টি বিকল্প
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর –এর পদবি কী ছিল ?
ক
লেফটেন্যান্ট
খ
ক্যাপ্টেন
সঠিক উত্তর
গ
ল্যান্স নায়েক
ঘ
সিপাহি
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৪৯ সালের ৭ মার্চ বরিশালের বাবুগঞ্জে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে সম্মুখযুদ্ধে শহিদ হন। তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে।