১
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
বিসর্জন
খ
ডাকঘর
গ
বসন্ত
সঠিক উত্তর
ঘ
অচলায়তন
ব্যাখ্যা দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটকটি উৎসর্গ করেন নজরুল ইসলাম কে। কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) – ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য উৎসর্গকৃত কাব্য: – ভানুসিংহ ঠাকুরের পদাবলী – কাদম্বরী দেবী – কড়ি ও কোমল – সত্যেন্দ্রনাথ ঠাকুর – মানসী – মৃণালিনী দেবী ( ‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে) – সোনার তরী – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন – কথা ও কাহিনী – জগদীশচন্দ্র বসু – . স্মরণ – মৃণালিনী দেবী – পরিশেষ – অতুলপ্রসাদ সেন – খাপছাড়া – রাজশেখর বসু – আকাশ প্রদীপ – সুধীন্দ্রনাথ দত্ত পূরবী – আর্জেন্টাইন মহিলা ভিক্টোরিইয়া ওকাম্পো প্রভৃতি। – বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবী – ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।