'শচীশ, দামিনী ও শ্রীবিলাস' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

'শচীশ, দামিনী ও শ্রীবিলাস' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

বাংলা বাংলা সাহিত্য
চতুরঙ্গ সঠিক উত্তর
চার অধ্যায়
নৌকাডুবি
ঘরে বাইরে
ব্যাখ্যা দেখুন
'চতুরঙ্গ' (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। উপন্যাসটির চারটি অঙ্গ- জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও শ্রীবিলাস। শ্রীবিলাস (বর্ণনাকারী) নামে এক যুবকের যাত্রা, তার সর্বোত্তম বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক শচীশের সাথে সাক্ষাৎ, বিধবা দামিনী এবং আদর্শবান ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসটি লিখিত। অন্যদিকে, রবীন্দ্রনাথের অন্য তিনটি উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র : চার অধ্যায়— অতীন, এলা, ইন্দ্রনাথ; নৌকাডুবি— রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ; ঘরে বাইরে— নিখিলেশ, বিমলা, সন্দীপ। উল্লেখ্য, রবীন্দ্রনাথের 'চতুরঙ্গ' উপন্যাসটিতে প্রশ্নে উল্লিখিত 'শচীন' চরিত্রটির সঠিক নাম হবে 'শচীশ'।

🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725