বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
৪টি বিকল্প
‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-
ক
সং+গীত
খ
সম্+গীত
সঠিক উত্তর
গ
সং+গিত
ঘ
সম্+গিত
ব্যাখ্যা দেখুন
’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ - সম্ + গীত।‘ম’ - এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ‘ম’ তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়। অর্থাৎ, ‘ম’ - এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, ‘ম’ সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়। সম + চয় = সঞ্চয়, সম + দর্শন = সন্দর্শন। উল্লেখ্য, আধুনিক বাংলায় ‘ম’ - এর পরে ক - বর্গীয় ধ্বনি থাকলে ক - বর্গের নাসিক্য/ পঞ্চম ধ্বনি ‘ঙ’ - র বদলে ‘ং’ হয়। যেমন, ‘সম + গত’ - এ ‘ম’ ও ‘গ (ক - বর্গীয় ধ্বনি)’ সন্ধি হয়ে ‘ম’, ‘ঙ’ না হয়ে ‘ং’ হয়ে ‘সংগত’।