স্বরান্ত অক্ষরকে কী বলে?
১
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
একাক্ষর
খ
মুক্তাক্ষর
সঠিক উত্তর
গ
বদ্ধাক্ষর
ঘ
যুক্তাক্ষর
যে সকল অক্ষর স্বরধ্বনিজাত অথবা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে। মুক্তাক্ষরের চিহ্ন ◡। মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করেও তাকে প্রয়োজনমতো প্রলম্বিত করা চলে। যেমন : অ-প-রি-চি-ত। অন্যদিকে, ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বর ধ্বনির মাধ্যমে যেসব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে সংবৃত অক্ষর বা বদ্ধাক্ষর বলে। বদ্ধাক্ষর উচ্চারণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুখ বন্ধ হয়ে যায়। একাক্ষর শব্দ ইংরেজি mono syllable-এর প্রতিশব্দ। কোনো শব্দকে ভেঙে উচ্চারণ করা না গেলে, একবারে উচ্চারণ করতে হলে তাকে একাক্ষর বলে। যুক্তাক্ষর বা যুক্তবর্ণ হলো দুটি ব্যঞ্জনবর্ণকে একসাথে যুক্ত করা।
🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন