বাংলা
সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
৪টি বিকল্প
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
ক
ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ
মধুসূদন দত্ত
গ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর
ব্যাখ্যা
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি, সাংবাদিক। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মিনী উপাখ্যান’ থেকে উল্লিখিত উক্তিটি নেওয়া হয়েছে। – পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে। – গ্রন্থটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়। – এই কাব্যের কাহিনি আহরণ করা হয় টডের রাজস্থান-কাহিনি নামক গ্রন্থ থেকে তাঁর অন্যান্য গ্রন্থ: – শূরসুন্দরী, – কর্মদেবী, – কাঞ্চীকাবেরী । [উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ ও বাংলাপিডিয়া]