সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
৪টি বিকল্প
'আল আকসা' মসজিদ অবস্থিত নিম্নলিখিত শহরটিতে-
ক
কায়রোতে
খ
বাগদাদে
গ
তেহরানে
ঘ
জেরুজালেমে
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। আল-আকসা মসজিদ বা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হল জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এই মসজিদের সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আসসাখরা, কুব্বাত আসসিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। এছাড়াও স্থানটি “টেম্পল মাউন্ট” নামেও পরিচিত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়।