গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল ?
ক
১২৮০ টাকা
খ
১২৮১ টাকা
গ
১৩১০ টাকা
ঘ
১৩১১ টাকা
সঠিক উত্তর
ব্যাখ্যা
১৫% লাভে, ১০০ টাকার জিনিস বিক্রয় করে = (১০০ + ১৫) = ১১৫ টাকা ১ টাকার জিনিস বিক্রয় করে = ১১৫/১০০ টাকা ১২০০ টাকার জিনিস বিক্রয় করে = ১১৫×১২০০/১০০ = ১৩৮০ টাকা আবার, ৫% ক্ষতিতে, ১০০ টাকার জিনিস বিক্রয় করে (১০০ – ৫) = ৯৫ টাকা ১ টাকার জিনিস বিক্রয় করে = ৯৫/১০০ টাকা ১৩৮০ টাকার জিনিস বিক্রয় করে = ৯৫×১৩৮০/১০০ = ১৩১১ টাকা