গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তাঁর কত লাভ হবে ?
ক
৮%
খ
১০%
গ
১২%
সঠিক উত্তর
ঘ
১৫%
ব্যাখ্যা
১ ডজন আম + ১ ডজন আপেল = ২ ডজনের ক্রয় মূল্য = ১৫০ + ১০০ = ২৫০ টাকা আবার, ১ ডজনের বিক্রয় মূল্য = ১৪০ টাকা এবং ২ ডজনের বিক্রয় মূল্য = ১৪০ × ২ = ২৮০ টাকা অতএব, লাভ = ২৮০ - ২৫০ = ৩০ টাকা এখন, ২৫০ টাকায় লাভ = ৩০ টাকা ১ টাকায় লাভ = ৩০/২৫০ টাকা ১০০ টাকায় লাভ = ৩০ × ১০০/২৫০ = ১২%