গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
একটি জিনিস ৬৯ টাকায় বিক্রি করলে ৮% ক্ষতি হয়। ৭৮ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
ক
৩% লাভ
খ
৩% ক্ষতি
গ
৪% লাভ
সঠিক উত্তর
ঘ
৪% ক্ষতি
ব্যাখ্যা
ধরি, জিনিসটির ক্রয়মূল্য ১০০ টাকা। ৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ৮ = ৯২ টাকা। প্রশ্নমতে, ৯২ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ টাকা। সুতরাং, ১ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০/৯২ টাকা। অতএব, ৬৯ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ × ৬৯/৯২ = ৭৫ টাকা। এখন, ৭৮ টাকায় বিক্রি করলে লাভ হবে = ৭৮ - ৭৫ = ৩ টাকা। শতকরা লাভ = লাভ/ক্রয়মূল্য × ১০০ = ৪% = ৩/৭৫ × ১০০ = ৪% সুতরাং, ৭৮ টাকায় বিক্রি করলে ৪% লাভ হবে।