১
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
উপপদ
সঠিক উত্তর
খ
প্রাতিপদিক
গ
প্রপদ
ঘ
পূর্বপদ
ব্যাখ্যা দেখুন
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। কৃৎ প্রত্যয়ান্ত শব্দের আগে উপসর্গ ছাড়া অন্য পদ থাকলে তাকে উপপদ বলে। অথবা, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। যেমন : কুম্ভকার = কুম্ভ + √কৃ + অ— এখানে 'কুম্ভ' উপপদ। কুম্ভ করে যে = কুম্ভকার- উপপদ তৎপুরুষ সমাস।