সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
৪টি বিকল্প
কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন ?
ক
মুহাম্মদ আলী জিন্নাহ
খ
এ. কে. ফজলুল হক
সঠিক উত্তর
গ
খাজা নাজিম উদ্দিন
ঘ
শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
২৩ মার্চ, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা এ কে ফজলুল হক। লাহোর প্রস্তাবের মূল দাবি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা। এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। → মুহাম্মদ আলী জিন্নাহ : পাকিস্তানের জনক ও প্রথম গভর্নর জেনারেল। → হোসেন শহীদ সোহরাওয়ার্দী : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। → খাজা নাজিম উদ্দীন : পূর্ববাংলা বা পূর্বপাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী।