১
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
ক
সাইপ্রাস
খ
আলজেরিয়া
সঠিক উত্তর
গ
এস্তোনিয়া
ঘ
মাল্টা
ব্যাখ্যা দেখুন
১৯৫৭ সালের ২৫ মার্চ ইউরোপের ছয়টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'রোম চুক্তি' নামে পরিচিত। এই চুক্তির ফলে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় আত্মপ্রকাশ করে। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের মাস্ট্রিল্টে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে ১২টি দেশ নিয়ে ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন একক মুদ্রা হলো ইউরো, যা ১৯৯৯ সালে চালু হয়। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ২০টিতে এই মুদ্রা চালু আছে। সাইপ্রাস, এস্তোনিয়া ও মাল্টা তিনটি দেশ একই সালে তথা ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেন।