সাধারন বিজ্ঞান
৪টি বিকল্প
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি ?
ক
সাদা
খ
কালো
সঠিক উত্তর
গ
বেগুনি
ঘ
লাল
ব্যাখ্যা
পদার্থবিজ্ঞান এর ভাষায় কোনো বস্তুর রং কি হবে তা নির্ভর করে বস্তুটি সাদা আলোর কোন অংশ প্রতিফলন করছে তার উপর। সাদা আলো আসলে কোনো এক বর্ণের আলো নয়।এটি সাতটি আলোর সমষ্টি - বেগুনি, নীল, আসমানী বা আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। কোনো বস্তুর বর্ণ কালো হওয়ার কারণ বস্তুটি ওই সাতটি বর্ণের কোনো বর্ণই প্রতিফলিত করে না। অর্থাৎ সব বর্ণের আলোকেই শোষণ করে ফেলে তাই কালো বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা বেশি।