বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
৪টি বিকল্প
কোনটি এনামুল হকের রচনা ?
ক
ভাষার ইতিবৃত্ত
খ
আধুনিক ভাষাতত্ত্ব
গ
মনীষা-মঞ্জুষা
সঠিক উত্তর
ঘ
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
ব্যাখ্যা
মুহম্মদ এনামুল হক ১৯০৬ সালে চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত শিক্ষাবিদ ও গবেষক। মনীষা মঞ্জুষা এনামুল হকের রচনা। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য আবাহন গীতি সংকলন (১৯২০-১৯২১), ঝর্ণাধারা (কবিতা সংকলন, ও লালমাই ১৯২৮), চট্টগ্রামী বাঙ্গালার রহস্য ভেদ (১৯৩৫), আরাকান রাজসভায় বাঙালা সাহিত্য (আবদুল করিম সাহিত্য বিশারদের সাথে একযোগে রচনা (১৯৩৫)), বঙ্গে সুফী প্রভাব (১৯৩৫), বাঙলা ভাষার সংস্কার (১৯৫৪), পূর্ব পাকিস্তানে ইসলাম (১৯৪৮); ব্যাকরণ মঞ্জরী (১৯৫২), মুসলিম বাঙালা সাহিত্য (১৯৫৭), বাংলাদেশের ব্যবহারিক অভিধান স্বরবর্ণাংশ সম্পাদনা (১৯৭৪), A History of Sufism in Bengal (Asiatic Society of Bangladesh, 1976), মনীষা মঞ্জুষা (প্রথম খণ্ড ১৯৭৫), মনীষা মঞ্জুষা (২য় খণ্ড ১৯৭৬), বুলগেরিয়া ভ্রমণ (১৯৭৮), আদ্যপরিচয়, শেখ জাহিদ (সম্পাদনা, ১৯৮০)।