কোনটি প্রাচীন সভ্যতা?

কোনটি প্রাচীন সভ্যতা?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
গ্রিস
মেসোপটেমিয়া সঠিক উত্তর
রোম
সিন্ধু
ব্যাখ্যা দেখুন
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। ফোরাত (ইউফ্রেটিস) ও দজলা (টাইগ্রিস) নদীর মাঝখানে গড়ে উঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দ 'Mesopotamia' থেকে, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। এই সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়— সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালডীয়। খ্রিষ্টপূর্ব ৩৫০০-৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমীয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটে। সিন্ধু সভ্যতা গড়ে ওঠে খ্রিষ্টের জন্মের আনুমানিক চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো ও পাঞ্জাবের মন্টগোমারি জেলার ইরাবতী নদীর তীরে হরপ্পাতে। গ্রিক সভ্যতার (১৩০০-১২০০ খ্রিষ্টপূর্ব) প্রধান কেন্দ্র ছিল গ্রিক উপদ্বীপ এবং প্রধান শহর ছিল এথেন্স। অঞ্চল হিসেবে ইউরোপের মধ্যে প্রথম এই অঞ্চলটিতে সভ্যতার উন্মেষ ঘটে। আনুমানিক গ্রিসে সভ্যতা যখন তার গৌরবের চূড়ান্ত পর্যায়ে তখন ইউরোপ গ্রিসের উত্তর-পশ্চিমে প্রাচীন রোম নগরীকে ঘিরে উত্থান ঘটে রোম সভ্যতার, যা ৪৭৬ খ্রিষ্টপূর্বাব্দের মাঝামাঝি পর্যন্ত সগৌরবে টিকে ছিল।

🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725