গণিত
জ্যামিতি
৪টি বিকল্প
কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে--
ক
ভরকেন্দ্র
খ
পরিকেন্দ্র
সঠিক উত্তর
গ
অন্তঃকেন্দ্র
ঘ
লম্ববিন্দু
ব্যাখ্যা
লম্ববিন্দু: ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্ববিন্দু বলে। লম্বদুরত্ব: লম্ববিন্দু থেকে ত্রিভুজের শীর্ষ বিন্দুর দুরত্বকে লম্বদুরত্ব বলে। ভরকেন্দ্র: ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ভরকেন্দ্র বলে। পরিকেন্দ্র: ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমদ্বিখন্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে। পরিব্যাসার্ধ: পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষ বিন্দুর দুরত্বকে পরিব্যাসার্ধ বলে। অন্তঃকেন্দ্র: ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখন্ডকত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তঃকেন্দ্র বলে। বহিঃকেন্দ্র: ত্রিভুজের একটি কোণের অন্ত-সমদ্বিখÐক এবং অপর দুই কোণের বহি-সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বহিঃকেন্দ্র বলে। নব-বিন্দুর কেন্দ্র : ত্রিভুজের নয়টি মূল বিন্দুগামী বৃত্তের কেন্দ্র হল নয়-বিন্দুর কেন্দ্র বা নববিন্দু কেন্দ্র।