ভূগোল
৪টি বিকল্প
গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা তখন ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমার সময় যথাক্রমে-
ক
রবিবার দুপুর ১২টা ও শনিবার সকাল ৬টা
খ
রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার দুপুর ১২টা
গ
রবিবার ১২টা ও শনিবার রাত ১২টা
ঘ
রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা
সঠিক উত্তর
ব্যাখ্যা
সঠিক উত্তর: রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট। ১৮০ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ১২ ঘণ্টা (১৮০ × ৪) = ৭২০ মিনিট = ১২ ঘণ্টা)। পূর্ব দ্রাঘিমায় সময় যোগ হয় এবং পশ্চিম দ্রাঘিমায় সময় বিয়োগ হয়। গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা, তখন ১৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় হবে রবিবার সন্ধ্যা ৬টা (সকাল ৬টা + ১২ ঘণ্টা)। এবং ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সময় হবে শনিবার সন্ধ্যা ৬টা (সকাল ৬টা - ১২ ঘণ্টা)।