১
‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
বাংলা
বাংলা সাহিত্যের শাখা
ক
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ
নবীনচন্দ্র সেন
গ
মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর
ঘ
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা দেখুন
চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। – এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে। – এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। – অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে। – বাংলায় চতুর্দশপদী কবিতার জনক – মাইকেল মধুসূদন দত্ত। – বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন চতুর্দশপদী কবিতাবলী। এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে। – ইতালীয় কবি পেত্রার্ক ও শেক্সপিয়ারের অনুকরণে এসব সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।