‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ইন্দিরা দেবী সঠিক উত্তর
কাদম্বরী দেবী
মৃণালিনী দেবী
মৈত্রেয়ী দেবী
ব্যাখ্যা দেখুন
১৮৯০ সালের দিকে রবীন্দ্রনাথ কল্পনার জগৎ থেকে নেমে বাস্তব জীবনে আসেন এবং রচনা করেন বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ গল্পগুচ্ছের গল্পগুলি। – এছাড়া উত্তর ও পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়। তাঁর অন্যান্য উৎসর্গকৃত কাব্য: – ভানুসিংহ ঠাকুরের পদাবলী – কাদম্বরী দেবী – কড়ি ও কোমল – সত্যেন্দ্রনাথ ঠাকুর – মানসী – মৃণালিনী দেবী ( ‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে) – সোনার তরী – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন – কথা ও কাহিনী – জগদীশচন্দ্র বসু – . স্মরণ – মৃণালিনী দেবী – পরিশেষ – অতুলপ্রসাদ সেন – খাপছাড়া – রাজশেখর বসু – আকাশ প্রদীপ – সুধীন্দ্রনাথ দত্ত প্রভৃতি। – বসন্ত নাটকটি উৎসর্গ করেন নজরুল ইসলাম কে। – বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবী উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725