১
'জ্ঞান হয় পুণ্য'— এই উক্তিটি কার?
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
ক
থেলিস
খ
সক্রেটিস
সঠিক উত্তর
গ
এরিস্টটল
ঘ
প্লেটো
ব্যাখ্যা দেখুন
বিখ্যাত গ্রিক দার্শনিক ও দর্শনশাস্ত্রের জনক সক্রেটিসের বিখ্যাত উক্তি হলো 'Knowledge is Virtue' (জ্ঞান হয় পুণ্য)। সক্রেটিসের বিখ্যাত আরও কয়েকটি দার্শনিক উক্তি— 'পোশাক হলো বাইরের আবরণ'; 'মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান'; 'নিজেকে জানো'; 'পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে, জ্ঞান আর একটিই খারাপ আছে, অজ্ঞতা'; 'অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর'; 'বিস্ময় হলো জ্ঞানের শুরু' ইত্যাদি। এরূপ আরও কিছু উল্লেখযোগ্য উক্তি— 'রাজনীতিতে অংশগ্রহণে অনীহা অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া'— প্লেটো। 'মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী'— এরিস্টটল। 'সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া'— থেলিস।