১
ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে—
ভূগোল
ক
সকাল ০৩:০০ টা
খ
বিকাল ০৩:০০ টা
সঠিক উত্তর
গ
সন্ধ্যা ০৬:০০ টা
ঘ
রাত ০৯:০০ টা
ব্যাখ্যা দেখুন
আমরা জানি, প্রতি ১° দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। অতএব ৪৫° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে (৪৫ × ৪) = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা। যেহেতু স্থানটি ঢাকার পূর্ব দিকে অবস্থিত, তাই এর সময় ঢাকার সময়ের চেয়ে বেশি হবে। অর্থাৎ ঢাকার সময় দুপুর ১২:০০ টা হলে ওই স্থানের সময় হবে (১২ + ৩) = বিকাল ৩:০০ টা।