সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
৪টি বিকল্প
ঢাকায় সর্বপ্রথম কোন সালে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
ক
১২০৬ খ্রি.
খ
১৩১০ খ্রি.
গ
১৫২৬ খ্রি.
ঘ
১৬১০ খ্রি.
সঠিক উত্তর
ব্যাখ্যা
ইসলাম খান ১৬১০ সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা চারবার রাজধানীর মর্যাদা লাভ করে । ১৬১০ সালে ইসলাম খান চিশতী ঢাকাকে সুবে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। ১৬৫০ সালে শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেন। যার ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়। ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকাকে রাজধানীর মর্যাদা ফিরিয়ে দেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে পূর্ব বাংলা ও আসামের রাজধানী করা হয়। কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে আবার ঢাকার রাজধানীর মর্যাদা হারায়। আবার ও ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়।