সাধারন বিজ্ঞান
৪টি বিকল্প
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
ক
১ ডিসেম্বর
খ
১ জুলাই
গ
২১ জুন
সঠিক উত্তর
ঘ
২৩ মার্চ
ব্যাখ্যা
সূর্যকে পরিক্রমণ করতে ২১ এ জুন পৃথিবী এমন এক জায়গায় আসে যে তখন সূর্যের রশ্মি ভূ-পৃষ্ঠের ২৩.৫ উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কটক্রান্তের উপর লম্বভাবে পড়ে। এ সময় সূর্যের দিকে উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রাও বেশি হয়ে থাকে। উত্তর গোলার্ধে ২১ জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। ২১ জুন সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌছায়, একে কর্কট ক্রান্তি বলে।