গণিত
বীজগণিত
৪টি বিকল্প
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত ?
ক
১৪
খ
২৫
সঠিক উত্তর
গ
৩৬
ঘ
৪৭
ব্যাখ্যা
ধরি, দশক স্থানীয় অঙ্ক = x সুতরাং, একক স্থানীয় অঙ্ক = x + ৩ তাহলে সংখ্যাটি হবে = ১০x + (x + ৩) = ১১x + ৩ প্রশ্নমতে, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। অর্থাৎ, ১১x + ৩ = ৩(x + x + ৩) + ৪ বা, ১১x + ৩ = ৬x + ৯ + ৪ বা, ১১x - ৬x = ১৩ - ৩ বা, ৫x = ১০ বা, x = ২ সুতরাং, সংখ্যাটি = ১১ × ২ + ৩ = ২৫ সুতরাং, সংখ্যাটি হলো ২৫।